1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে আরডিএ ভবনে টেন্ডার বাক্স ছিনতাই - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

রাজশাহীতে আরডিএ ভবনে টেন্ডার বাক্স ছিনতাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে ব্যবহারের অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ এপ্রিল চারটি গ্রুপে অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী ওইদিন দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এ নিয়ে সকাল থেকেই বিএনপি-সমর্থিত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ভবনে ঢুকে পড়ে এবং উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই টেন্ডার বাক্সটি নিয়ে যায়। ঘটনাটি ঘটার পর কিছু সময় পার হলে পুলিশ অভিযান চালিয়ে বাক্সটি উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে আসে।

তবে বাক্সটি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দরপত্র জমাদানকারীরা। তাদের অভিযোগ, ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা বাক্স খুলে নিজেদের পক্ষে ফলাফল প্রভাবিত করতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে আবার বাক্সে রেখে দেয়।

আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া টেন্ডার বাক্সটি খোলা হলে বেশ কয়েকটি দরপত্রে পরিবর্তনের চিহ্ন পাওয়া যায়।

এ বিষয়ে শাহ মাখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরডিএ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার বিষয়ে তিনি স্বীকার করেন, শুরুতে সদস্য সংখ্যা কম থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিরোধ সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও সতর্ক থাকার কথাও জানান তিনি।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team