1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজধানীতে নারীকে গুলি করে ছিনতাই - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

রাজধানীতে নারীকে গুলি করে ছিনতাই

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ ঘণ্টা. ডেস্করাজধানীতে এক নারীকে গুলি করে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ওই নারীর নাম শাহিদা আক্তার (২৭)। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

রবিবার রাত ১০টার দিকে ওয়ারী এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আহত শাহিদা আক্তারের স্বামীর নাম শরিফ উদ্দিন। তিনি বলেন, রবিবার রাত ১০টার দিকে শাহিদা রিকশায় করে রাজধানী সুপার মার্কেট থেকে ওয়ারীর বাসায় ফিরছিলেন। সালাউদ্দীন হাসপাতাল পার হলে মোটরসাইকেলে দুই যুবক এসে তার পথরোধ করে। বন্দুক ঠেকিয়ে গলার চেইন, হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা তার ডান পায়ে গুলি করে। আহত শাহিদাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team