1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোটরসাইকেল চালিয়ে ঢাকা টু চট্টগ্রাম, নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

মোটরসাইকেল চালিয়ে ঢাকা টু চট্টগ্রাম, নিহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে আসার পথে ফৌজদারহাটে টেম্পুর সঙ্গে ধাক্কা লেগে সৌরভ হোসেন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সোহেল মিয়া গুরুতর আহত হলেও মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালু শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন জানান, যাত্রাবাড়ি জুরাইন এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে সৌরভ ও সোহেল ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম বেড়াতে আসছিলেন। প্রথমে সোহেল তিন থেকে সাড়ে তিন ঘণ্টা মোটরসাইকেল চালান। এরপর তিনি হেলমেটসহ পেছনে আরোহন করে শৌরভকে চালাতে দেন। কিছুদূর আসার পর দুর্ঘটনা ঘটে।

আমির জানান, দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর শৌরভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোহেলকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team