1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মির্জা ফখরুলের জামিন পেছাতে এসেছেন কেন : হাইকোর্ট - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের জামিন পেছাতে এসেছেন কেন : হাইকোর্ট

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আগামী সপ্তাহে নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৩ জানুয়ারি) সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. সেলিমের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

এ সময় আদালত বলেন, বন্ধের পর শুনানি হবে। এখন কোনোভাবে সম্ভব না।

ওয়ালিউর রহমানের এক সপ্তাহ সময় চাওয়া নিয়ে আদালত আরও বলেন, শুনানির তাড়া ছিল, এখন নেই কেন? পরে আদালত শুনানির জন্য নির্বাচনের দিন (৭ জানুয়ারি) ধার্য করেন।

গত ২২ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। ৩ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

পরে ১৭ ডিসেম্বর বিচারপতি মো. সেলিমের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে মির্জা ফখরুলের আইনজীবী শুনানি পেছাতে আবেদন করেন। সেই সময় বিচার ৩ জানুয়ারি শুনানি নির্ধারণ করেন।

গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফখরুলের গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

বিএ….

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team