1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মিছিল-ক্যাম্পাস কোথাও নেই নূর - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

মিছিল-ক্যাম্পাস কোথাও নেই নূর

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। তবে মিছিলে ছিলেন না ডাকসু’র নব নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। এমন কি তিনি ক্যাম্পাসেও ছিলেন না।

অন্যদিকে প্রগতিশীল জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ভিপি প্রার্থী লিটন নন্দীরও একই অবস্থা। দুজনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারেননি তারা।

সোমবার দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে বিভিন্ন প্যানেলের প্রতিনিধি সমর্থকদের নিয়ে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, গ্রন্থাগার, মধুর ক্যান্টিন, ব্যবসা অনুষদসহ বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি ভিসি কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বতন্ত্র জিএস প্রার্থী এ.আর.এম. আসিফুর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উম্মে হাবিবা বেনজির, প্রগতিশীল ছাত্রজোটের জিএস প্রার্থী জিএস প্রার্থী ফয়সাল মাহবুব মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী, আন্দোলনকারীরা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করার অনুমতি না মেলায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি।

জানা যায়, বোন অসুস্থ থাকায় কর্মসূচিতে অংশ নিতে পারেননি ডাকসুর ভিপি নুরুল হক নুর। তবে আন্দোলনের আরেক নেতা রাশেদ খান বলেন, নুর শারীরিকভাবে খুবই অসুস্থ। তাই আসতে পারেনি।

অন্যদিকে মা অসুস্থ থাকায় মিছিলে অংশ নিতে না পারলেও প্যানেলগুলোর কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন লিটন নন্দী।

গতকাল রোববার (১৭ মার্চ) ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্যানেলের প্রতিনিধিরা। তাদের দাবির মধ্যে রয়েছে- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদান।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team