1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মঙ্গল শোভাযাত্রা ঈমান ও ইসলাম বিরোধী: হেফাজত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মঙ্গল শোভাযাত্রা ঈমান ও ইসলাম বিরোধী: হেফাজত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পহেলা বৈশাখ বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ঈমান ও ইসলাম বিরোধী আখ্যায়িত করে মাদ্রাসায় অনুষ্ঠান পালনের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, শোভাযাত্রা ইসলাম বিরোধী। মুসলিম শিক্ষার্থীদেরকে ঈমান বিরোধী রীতি পালনে রাষ্ট্র কখনোই বাধ্য করতে পারে না। এটা নাগরিকদের অধিকার রক্ষার সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী। কারণ সংবিধানে প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছে। সুতরাং সংবিধান মতে ধর্মবিরোধী কাজে সরকার বাধ্য করতে পারে না।

কাসেমী আরো বলেন, আমরা দেশীয় রীতি ও সংস্কৃতির বিরোধী নই। তবে সংস্কৃতির লেবেল সেঁটে দিয়ে মুসলমানদের ঈমান হরণ করার আয়োজনে তো চুপ থাকার সুযোগ নেই।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team