1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে ক্যাবল অপারেটরের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে ক্যাবল অপারেটরের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে ক্যাবল অপারেটর মহিবুর রহমান (২০)। সে উপজেলার কয়েন গ্রামের আব্দুর রবের পুত্র। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মহিবুর রহমান গতকাল শনিবার সকাল দশটার দিকে তার নিজ গ্রাম এলাকায় ক্যাবল লাইনের সংযোগ দেওয়ার কাজ করতে যায় মহিবুর রহমান। ওই সময় সে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগর ইউপি চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু বলেন, মাহবুব কয়েন কে.সি.এন ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের শ্রমিক ছিল। সে নিজ এলাকায় ডিস লাইনের ছেড়া তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team