1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বেলপুকুর ইউপিতে নৌকার নির্বাচনী অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বেলপুকুর ইউপিতে নৌকার নির্বাচনী অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এই হামলা ও আগুনের ঘটনা ঘটে বলে নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হক অভিযোগ করেন। এ ঘটনায় রিটার্নিং অফিসার ও বেলপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বেলপুকুর ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিবুল হক জানান,চকধাদাশ গ্রামে নৌকার নির্বাচনী প্রচারণার অফিসে হামলার পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও বড় ধাদাশ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
তিনি অভিযোগ করে জানান, স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম রাকিবের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, আমার ভোটার ও কর্মীদের ভয়ভীতি দেখাতেই শুক্রবার রাতে অফিস ভাঙচুর করে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পুড়িয়েছে। একই সাথে ককটেল বিস্ফোরণ করে আমার কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে সতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম রাকিবকে মুঠোফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনায় এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team