1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

আগামীকাল বুধবার থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবেন। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সাথে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team