1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই: কাদের - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই: কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকার সিটি করপোরেশন নির্বাচনেও এ সমস্যা (দলীয় বিদ্রোহী প্রার্থী) হয়েছিল। কিন্তু শেষে সেটি সমাধান হয়েছে। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনেও বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই। খুব দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম নির্বাচনের এ সমস্যার সমাধান করা হবে।

রবিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রভাব টানেলে কর্মরতদের ওপর পড়ার সুযোগ নেই। কারণ ২৯৩ চীনা নাগরিকের মধ্যে নববর্ষের ছুটিতে ছিল ৭৩ জন। ছুটি থেকে ফিরে এসেছে ৪৫ জন। তাদের মধ্য থেকে ২৮ জন সব ধরনের পরীক্ষা শেষ করে কাজে যোগ দিয়েছেন। বাকি ১৭ জনের যোগদান প্রক্রিয়া এখনও প্রক্রিয়াধীন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team