1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপির অনশনে খাবারের দোকানগুলোতে ভালো বিক্রি হচ্ছে : তথ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বিএনপির অনশনে খাবারের দোকানগুলোতে ভালো বিক্রি হচ্ছে : তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানগুলোতে ভালো বিক্রি হচ্ছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

রমজানে বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী একমাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।

হাছান মাহমুদ বলেন, দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। সরকার ১ কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরেছে। এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা বেড়ে যাওয়ায় তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন।

তিনি বলেন, দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই বিদায়ে সংস্কৃতি অঙ্গন ও কবিতাচর্চাকারীরা অভাব অনুভব করবে। আমরা সবাই তার আত্মার চিরশান্তি কামনা করি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team