1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিব - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিব

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

বাগমারা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর বাগমারায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান। সোমবার সকালে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি বাগমারায় পৌঁছে উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

শনিবার (১১ মে) সকাল প্রায় ১১টার দিকে সচিব উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া ব্রিজ থেকে বাইগাছা ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সংকট তৈরি হতো।

এসব সমস্যা সমাধানে ১ কোটি ৮২ লাখ টাকার অধিক বরাদ্দে খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তীতে সচিব উপজেলার ঝিঁকরা ইউনিয়নের মধ্যঝিনা-মদাখালী ভায়া রনসিবাড়ী নদী পর্যন্ত আরও ৭ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পের উল্লেখিত তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৭৭০ ঘনমিটার মাটি খননের কাজ করা হচ্ছে।

প্রকল্পটির জন্য ১ কোটি ৮০ লাখ টাকার অধিক বরাদ্দ রাখা হয়েছে। এতে ৪১৬ জন উপকারভোগী শ্রমিক অংশগ্রহণ করছেন এবং প্রতিদিন ৫০০ টাকা হারে মজুরি পাচ্ছেন। প্রকল্পটি নির্ধারিত ৪০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দুটি ইউনিয়নে মোট ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমে ৩ কোটি ৬২ লাখ টাকার বেশি ব্যয় হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে সচিব মোঃ সাইদুর রহমান খান কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সরকারি অর্থের যথাযথ ব্যবহার, শ্রমিকদের উপস্থিতি এবং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। খাল পুনঃখনন কাজ পরিদর্শনের পাশাপাশি সচিব বাগমারা উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন, গরিব ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াছমিন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর এ শেফা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় কৃষিকাজ ও পানি নিষ্কাশনে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পুনঃখনন কাজ শেষ হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা কমানো এবং পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team