1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাকুল্লা ঘোষপাড়া এলাকায় ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।

গ্রেফতারকৃতরা হলেন, সোনাতলা থানাধীন নামাজখালি মধ্যপাড়া এলাকার মোঃ আজিজার হোসেনের ছেলে মোঃ আইযুব হোসেন (৪০) এবং একই থানার তেকানী এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ জাকিরুল ইসলাম (৩৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের দণ্ডাদেশ প্রদান করা হয়। উদ্ধারকৃত আলামত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা জোরদার করা হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team