1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে খালেদা জিয়ার রিট - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে খালেদা জিয়ার রিট

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: নির্বাচন কমিশন থেকে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা অবৈধ ঘোষণা করার পর হাইকোর্টে রিট করেছেন তার আইনজীবীরা। সাবেক প্রধানমন্ত্রী ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করার জন্য ফাইল প্রস্তত করছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির। রিট করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

এর আগে গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেন।

শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন। পরে প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে রিট দায়ের করা হয়।

প্রসঙ্গত, খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team