1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে ভাই বোনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে ভাই বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা ; রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো শিল্পী (৮) ও সলেমান (৭)।

রোববার দুপুর দুইটার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পী ও সলেমান ওই গ্রামের রহমতুল্লাহর সন্তান।

রহমতুল্লাহ জানান, দুপুরে খাবার জন্য তাদেরকে ডাকাডাকি করি। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে দেওয়া বৈদ্যুতিক তারের সাথে তার দুই সন্তানের লাশ পড়ে থাকতে দেখি। দু’জনকে হারিয়ে এখন সন্তানহারা হয়ে গেলাম।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, দুই শিশুর এভাবে মুত্যুর ঘটনা মর্মান্তিক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team