1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৪ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৪

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

পাবনা ব্যুরো: পাবনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের নূরপুর ডাকবাংলার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামের বদিউজ্জামানের (৪৫) নাম জানা গেছে। বাকি একজনের নাম জানা যায়নি। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ডিউটি অফিসার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পাবনা পৌর এলাকার নূরপুর এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও পাঁচ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team