1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যতার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সাউত এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক) এর আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সংসদের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শক্তিশালী বিরোধীদল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ।

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন। সে হিসেবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না জানিয়ে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম। জনগণ তাদের ভোট দেয়নি। সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের?

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই।

সভায় দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team