1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনের ৭ দিন আগে থেকে সেনা চায় বিএনপি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নির্বাচনের ৭ দিন আগে থেকে সেনা চায় বিএনপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের সাতদিন আগে থেকে সেনা মোতায়েন চেয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে লিখিত আকারে এ দাবি জানায়।

লিখিত দাবিনামায় উল্লেখ করা হয়, দুই সিটি নির্বাচনের সাতদিন আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে।

গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানিয়েছে বিএনপি। কেননা, নির্বাচনী অনিয়মের কারণে ২০১৬ সালে কমিশন তাকে প্রত্যাহার করেছিল। তিনি ২০১১ সালে ৬ জুলাই সেই সময়ের বিরোধীদলীয় চিপ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুককে পিটিয়েছিলেন। এছাড়া নিরপেক্ষ কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করার কথাও দাবিনামায় উল্লেখ রয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team