1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নারী পুলিশের ঝুলন্ত লাশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নারী পুলিশের ঝুলন্ত লাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি বাসা থেকে কবিতা রানী (২০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কবিতা রানী আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি স্বামী মিঠুনের সঙ্গে চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের দোতলায় ভাড়া থাকতেন। স্বামী মিঠুন চন্দ্রও এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত। মিঠুনের বাড়ি ফেনীতে।

নগরের বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বলেন, সোমবার দুপুরে অফিস থেকে বাসায় ফেরেন কবিতা। তার স্বামী মিঠুন বিকেলে অফিস থেকে বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে লোকজন ডেকে এনে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন বৈদ্যুতিক পাখার সঙ্গে স্ত্রীর লাশ ঝুলছে।

কবিতা রানীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team