1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাতনিকে দেখতে এসে রাজশাহীতে প্রাণ হারালেন বৃদ্ধা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নাতনিকে দেখতে এসে রাজশাহীতে প্রাণ হারালেন বৃদ্ধা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসুস্থ নাতনিকে দেখতে প্রায় দুই সপ্তাহ আগে সাতক্ষীরা থেকে রাজশাহীতে এসেছিলেন তিনি।

বুধবার (২০ মে) সকালে নগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হাসিনা বেগম। রেলগেট পার হওয়ার সময় অসাবধানতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় তিনি একাই রেললাইন অতিক্রম করছিলেন। ট্রেনটি দ্রুতগতিতে চলে আসায় সরে যাওয়ার সুযোগ পাননি।

ওসি আরও জানান, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন হাসিনা বেগম। নাতনির অসুস্থতার খবর পেয়ে প্রায় ১৫ দিন আগে সেখানে আসেন তিনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team