1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে শহীদ মিনারের প্রাচীর ভাংচুর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

নাটোরে শহীদ মিনারের প্রাচীর ভাংচুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন শহীদ মিনার ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাচীর ভাংচুর করে। বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক জানান, রাতে শহীদ মিনারের প্রাচীর দুর্বৃত্তরা ভাঙচুর ভেঙ্গে ফেলেছে। আজ মঙ্গলবার সকালে নির্মাণাধীন শ্রমিকরা কাজে এসে দেখে শহীদ মিনারটি চারেদিকে যে প্রাচীর করা ছিল সেটা ভাঙ্গা । পরে স্কুলের সকল শিক্ষক, ও এলাকার সর্বস্তরের মানুষ জড়ো হয় শহীদ মিনার চত্বে। শহীদ মিনারের প্রাচীর ভাঙ্গা দেখে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এলাকাবাসী ও স্কুলের শিক্ষকরা দাবি জানায় , যারা এই কাজ করেছে সেই দুর্বৃত্তদের পুলিশ দ্রুত খুজে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান ,এটা দেশদ্রোহী কাজ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই ধরনের কাজ করেছে তাদের দ্রুত বিচার করা হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team