দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু’র ভ্রাম্যমান আদালতে ১ মাদকসেবির তিন মাসের কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন-উপজেলার শ্রীধরপুর এলাকার গোলাম মোস্তফা (৪০)। এছাড়া উপজেলার বাজুখলসি গ্রামের মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে (৩৮) পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ) সার্কেলের (এসআই) জাকিরুল ইসলাম জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।