1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পথরোধ করে হামলা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

দুর্গাপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পথরোধ করে হামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে নওপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর হামলা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১ টায় দিকে উপজেলার শ্যামপুর (বউবাজার) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরকার বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে সরকারি কাজে যাচ্ছিলেন। এ সময় শ্যামপুর (বউ বাজার) এলাকার উত্তর পাশে রেজাউলের বাঁশের আড়তের সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থেকে পথরোধ করে। অভিযোগে বলা হয়, এ সময় রেজাউল মেম্বার (৫০), আক্কাস (৫৬), বিপ্লব হোসেনসহ (৩২) অজ্ঞাত ৫/৭ চেয়ারম্যান আজাদ আলীকে ঘিরে ধরে। পরে তার কাছে থাকা ৮৪৪ জন ব্যক্তির ভিজিএফ কার্ডের তালিকা, তার নিজ নামে থাকা ব্যাংকের একটি স্বাক্ষরিত চেক (নং-৭৬৩৬১২) যার পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা, নগদ প্রায় ৪৮ হাজার টাকা এবং পকেটে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে এবং রাস্তার পাশে ফেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান আজাদ আলীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদার বলেন, “সরকারি কাজে উপজেলা পরিষদে যাওয়ার পথে পরিকল্পিতভাবে আমার উপর হামলা করা হয়েছে। আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, চেক ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন “ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team