1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিমল দাস (৫০) নামের এক চার্জার ভ্যানচালক নিহত হয়েছে। এছাড়াও একই ভ্যানের ২ জন আরোহী সাধনা রানী (৩০) ও রেখা রানী (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬ টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালী বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ।
‎নিহত ভ্যানচালক বিমল দাস উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কাঞ্চন দাসের ছেলে এবং আহত সাধনা একই গ্রামের রঞ্জিতের মেয়ে ও রেখা রানী ওই গ্রামের সদন দাসের স্ত্রী।

‎জানাগেছে, শীবপুর থেকে আসা দুর্গাপুর গামী বালুবাহী একটি ড্রামট্রাক পালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে যাওয়া ব্যাটারী চালিত চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালকসহ ভ্যানের ২ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে ভ্যানচালক বিমল দাসকে ডাক্তার মৃত ঘোষনা করে।

‎দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team