দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি দুর্গাপুরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুলেল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রহুল আমিন,উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ,কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা আ.স.ম রাকিবুল ইউসুফ, বীরমুক্তিযোদ্ধা আনছার আলী, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইদুর মন্টু,বিএনপি নেতা হাসানুজ্জামান লালটু,জার্সিস হোসেন সোহেল প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলায় পৌঁছে প্রথমে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি সেবাগ্রহণ, দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এরপরে উপজেলা পরিষদ চত্বরে‘জলকলি নামক দুটি ভাস্কর্যের উদ্বোধন করেন। আলোচনা সভায় তিনি উপজেলার বিভিন্ন সেবাগ্রহণ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি,নাগরিকদের সমস্যা, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম,সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।