
নিজস্ব প্রতিবেদক: ‘সবাই মিলে দেশ গড়ি, একসাথে এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে দুর্গাপুর পৌরসভা কর্তৃক এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুর্গাপুর পৌর সদরসহ পৌর এলাকার নয়টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শাহাবুল হক, কার্য সহকারী শ্রী রতন কুমার সরকার, লাইসেন্স পরিদর্শক খায়রুল বাসার, স্বাস্থ্য পরিদর্শক মাহাবুর রহমান, হিসাব রক্ষক হাবিবুর রহমান, অফিস সহকারী সাইদুর রহমান, কর নির্ধারক আকরাম আলী, কর আদায়কারী নুরুল ইসলাম, হযরত আলী, অফিস স্টাফ শরিফুল ইসলাম, জনাব আলী, হাবিবুর রহমান, রবিন প্রমূখ।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।