1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

দুর্গাপুর(রাজশাহী)প্রতিবেদক : আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (৮ মার্চ) বেলা ২.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলার সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো: মেহেদী হাসান, আনছার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন, সমবায় অফিসার আসগর আলী, গ্রাম আদালতের প্রতিনিধি লায়লা খাতুন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্দ্যোক্তা,গণমাধ্যম কর্মী ও কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team