1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুবাইয়ে ভবনে আগুন লেগে নিহত ১৬ আহত ৯ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দুবাইয়ে ভবনে আগুন লেগে নিহত ১৬ আহত ৯

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।

রোববার (১৬ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার দুপুরে দেশটির আল রাস এলাকার একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া দেখেছেন। আটকা পড়াদের সাহায্য করতে কয়েকজন ভবনের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু ধোঁয়ার কারণে তারা কিছুই করতে পারেনি।

এদিকে প্রাথমিক তদন্তে ওই ভবনের নিরাপত্তার ঘাটতি পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team