1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের এনামুল হকের ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, আজ বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গায় দ্রুতগতির উত্তরাঞ্চলগামী একটি পিকআপ পেছন দিক থেকে একটি ট্রাককে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার শহিদুল ও এনামুল মারা যান। গুরুতর আহত হন পিকআপ চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team