1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টেকনাফে ট্রাকচাপায় এক রোহিঙ্গা শিশু নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

টেকনাফে ট্রাকচাপায় এক রোহিঙ্গা শিশু নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ডাম্প ট্রাকচাপায় ইসমত আরা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার মোছনী আদর্শ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসমত আরা টেকনাফের মোছনী রোহিঙ্গা ক্যাম্পের মো. লালুর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার মোছনী আদর্শ স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ইসমত আরাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাস জানান, ডাম্প ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team