1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে: হাইকোর্ট - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে: হাইকোর্ট

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা খালেদা জিয়ার রিভিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এ মামলার বিচার চলবে। রোববার ১৪ অক্টোবর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার বিচারের জন্য কারা অভ্যন্তরে যে আদালত স্থাপন করা হয়েছে তা অবৈধ দাবি করে মামলার বিচারকাজ স্থগিত চেয়ে রিভিশন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। একই সঙ্গে আবেদনটিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা অভ্যন্তরে স্থাপিত আদালতে তার বিচার চলবে বলে আদালত যে আদেশ দিয়েছেন তা বাতিল চাওয়া হয়।
এদিকে গত ২১ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ‘ইচ্ছাকৃতভাবে’ আদালতে না আসায় তার অনুপস্থিতিতেই বিচার চলবে বলে আদেশ দেন আদালত। পুরানো কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team