1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জামিন পেলেন শহিদুল আলম - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

জামিন পেলেন শহিদুল আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলম হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করেন। তার আগে ২৯ অক্টোবর শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফআর খান)

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় শহিদুল আলম আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেন। এরপর তাকে আটক করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।

খবর২৪ঘণ্টা, /জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team