
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মদ বহনকারী চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি আম বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মদ বহনকারী চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তা চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।