1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে সদর মডেল থানার আজাইপুর পুকুরপাটান এলাকায় অভিযান চালানো হয়। সদর মডেল থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী মোছা. রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজিয়া বেগম (৪৭), তাঁর মেয়ে মোছা. রুমি বেগম (২৭) এবং মো. মফিজুল (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team