1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চট্টগ্রামে কার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে কার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারের সিইসি এলাকায় প্রাইভেট কার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অমিত চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তারা দু’জনই প্রাইভেট কারে ছিল।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইপিজেডমুখি একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেট কারেরর মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে পাঠায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ  বলেন, আশঙ্কাজনক অবস্থায় অমিত চৌধুরী ও মন্টু চৌধুরীকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসত অমিতকে মৃত ঘোষণা করেন।

মন্টুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হামিদ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team