1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চট্টগ্রামে এক বাসায় আগুন লেগে মা ও দুই ছেলে দগ্ধ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে এক বাসায় আগুন লেগে মা ও দুই ছেলে দগ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশি থানার রোডে গরিবউল্লাহ শাহ আবাসিক এলাকার এক বাসায় আগুন লেগে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিক হয়ে ছড়ানো গ্যাস থেকে আগুন লাগে।

দগ্ধ মা তানজিয়া আক্তারের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছে। ১১ বছরের ছেলে তানজিন আক্তার ও আট বছরের ছেলে তাহসিন হাসানও দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এস খালেক বলছেন, আহত মায়ের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়ায়। বৈদ্যুতিক বাতি জ্বালানোর সময় স্পার্ক থেকে আগুন লাগে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team