1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে রাজধানীতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কর্মসূচি অনুযায়ী, ঢাকায় মানববন্ধনটি হবে জাতীয় প্রেসক্লাবের সামনে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শরিক ২০ দলীয় জোটের দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে এরপর শুক্রবার বাদজুমা দেশব্যাপী বিক্ষোভ করে দলের নেতাকর্মীরা। এর পরদিন গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার ২০ দলের জোটের সভাতেও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

কর্মসূচি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। আজ ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

শেষের দিন আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় অনশন কর্মসূচি পালিত হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team