1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদার মুক্তি চাইলে এখনই কর্মসূচি দিন: মান্না - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

খালেদার মুক্তি চাইলে এখনই কর্মসূচি দিন: মান্না

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এখনই কর্মসূচি ঘোষণা করতে হবে। না হলে জনগণ রাজনীতিকে বিদায় দিয়ে তারাই মুক্তির পথ বেঁচে নেবে। প্রতিরোধ করার সময় চলে যাচ্ছে। খালেদা জিয়ার মুক্তি চাইলে এখনই রাস্তায় নামতে হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সভাটির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

মান্না বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য কী করবেন, সেটা এখনই ঠিক করতে হবে। আজ সকালে ঐক্যফ্রন্ট সমাবেশ করেছে। বিকেলে বিএনপি সমাবেশ করবে। আমি আহ্বান করব, আজ হোক কাল হোক খালেদা জিয়ার মুক্তির জন্য কী করবেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ক্ষোভের কথা জানাতে এসেছি। বলতেছি, দেশটা রসাতলে গেছে। এখন এগুলো বলার দরকার নেই। দেশের জনগণ এগুলো ভালো করে জানেন।’

মান্না বলেন, ‘ফুতুফুতু করে লাভ নেই, এ সরকারকে চাই না। সারা দেশের মানুষ বলছে, এ সরকার চাই না। এবার নির্বাচনেও মানুষ ভোট দিতে যায়নি। ওরা মেয়র নন, ডাকাতি করে ক্ষমতায় এসেছে।’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিন্টু সঞ্চালনায় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team