1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদার মামলায় লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

খালেদার মামলায় লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দিতে ব্রিটেনের এক আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিটেনের এই আইনজীবীর নাম লর্ড কারলাইন।

মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, লর্ড কারলাইন আন্তর্জাতিক আইন মেনেই খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দেবেন।

মির্জা ফখরুল বলেন, তিনি (লর্ড কারলাইন) দীর্ঘদিন ধরে ব্রিটেনের রাজনীতি ও আইন পেশার সঙ্গে জড়িত। প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসতে পারেন। আমরা (বিএনপি) তাকে পেয়ে আনন্দিত।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team