1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদার আপিল নিষ্পত্তিতে সময় নিয়ে আদেশ কাল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

খালেদার আপিল নিষ্পত্তিতে সময় নিয়ে আদেশ কাল

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুলাই, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানির মেয়াদ বাড়াতে আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

সোমবার শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এই মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে ১২ মার্চ চার মাসের জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team