1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেইঃ কাদের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেইঃ কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

খবর২৪ঘন্টা ডেস্কঃ

এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর সেতুভবনে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে সড়ক পরিবর্তন আইন পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই। এই মুহূর্তে তা পরিবর্তন করতে পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য্য সহকারে তারা অপেক্ষা করবেন, এর মধ্যে কোন ন্যায় সঙ্গত বিষয় থাকে তাহলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।  ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোন লাভ নেই ।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team