1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও সুশাসনের জন্য উদ্বেগজনক।

বক্তারা অবিলম্বে নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংকের পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, গ্রাহকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় গ্রাহকদের আমানতের নিরাপত্তা, ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল এবং ফরিদ উদ্দিন আখতার।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team