1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়। আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ সদর দপ্তর, র‍্যাব, সিআইডি ও বিভিন্ন জেলা ও সার্কেলে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

আদেশ অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসবির মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে এবং গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া এসবির মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরের তানজিনা চৌধুরীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

র‍্যাবের এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি সার্কেলের শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে এবং বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার না ছাড়লে ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team