1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
১০ জানুয়ারি জিম্বাবুয়ে, ১৩ তারিখে শ্রীলঙ্কা আসছে বাংলাদেশে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

১০ জানুয়ারি জিম্বাবুয়ে, ১৩ তারিখে শ্রীলঙ্কা আসছে বাংলাদেশে

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সময় বয়ে যাচ্ছে দ্রুত। নতুন বছর শুরু হয়েও কেটে গেল তিনদিন। আগামী ১৫ জানুয়ারি থেকে শেরে বাংলায় ত্রিদেশীয় ক্রিকেট। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জানা গেছে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। আর প্রথম খেলা ১৭ জানুয়ারি, তাই শ্রীলঙ্কা আসবে ১৩ তারিখ।

এদিকে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে আগামীকাল (বুধবার) ৪ জানুয়ারি থেকে শুরু হবে টাইগারদের স্কিল ট্রেনিং। এর আগে ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রস্তুতি। ৩২ জনের প্রাথমিক দল এখনো নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বিসিবি একাডেমী মাঠে। এই ৩২ জন থেকে পর্যায়ক্রমে তিন জাতি ওয়ানডে স্কোয়াড, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি দল সাজানো হবে।

ক্যাম্পে পর্যাপ্ত ক্রিকেটার, আর খেলা দেশের মাটিতে, তাই দল চূড়ান্তর তাড়া ছিল না নির্বাচকদের। কিন্তু একটি বিশেষ কারণে তিন জাতি ক্রিকেট শুরুর এক সপ্তাহ আগেই ওয়ানডে দল চূড়ান্ত করে ফেলতে হচ্ছে। জানা গেছে আগামী ৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।

বুধবার সকালে দল নির্বাচন নিয়ে  একান্তে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবাদেন নান্নু। অনেক কথার ভিড়ে নান্নু জানিয়ে দিয়েছেন, আশা করি ৭ জানুয়ারি ত্রিদেশীয় ক্রিকেটের দল চূড়ান্ত করে ফেলবো।

আসর শুরুর ৮ দিন আগে দল সাজানো কেন? এমন প্রশ্নের জবাবে নান্নু আরও বলেন, আরও কারণ আছে। ৯ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তার আগে ১৪ জন বেছে নিতে পারলে বাকিরা বিসিএল খেলতে পারবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team