1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা ইকবাল।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া উপজেলার ডুলনা গ্রামের হাসান মিয়ার ছেলে। আহত ইকবাল ডুলনা গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমীর হোসেন জানান, ইকবাল ও মাসুক মোটরসাইকেলে করে আমকান্দি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় চালক ইকবাল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হন তারা। স্থানীয় লোকজন এ অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team