1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
স্বামীর সহযোগিতায় কবিরাজের ধর্ষণকাণ্ড - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

স্বামীর সহযোগিতায় কবিরাজের ধর্ষণকাণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক গৃহবধূকে স্বামীর সহায়তায় ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত দুজন আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে রাজশাহীর বেলপুকুর থানায় দায়ের করা মামলায় পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগীর স্বামী মো. রুবেলকে (৩৫) আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদ ফকিরের বাড়ির পাশেই একটি আস্তানা রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়মিত যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামীও দীর্ঘদিন ধরে ওই কবিরাজের অনুসারী ছিলেন। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাজারে নেওয়ার কথা বলে ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান তার স্বামী। সেখানে নিয়ে যাওয়ার পর স্বামীর সহযোগিতায় নারীর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি চেপে রাখার চেষ্টা করেন স্বামী। একপর্যায়ে সুযোগ পেয়ে ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে সোমবার বেলপুকুর থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team