1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সৌদিতে ২৩ মার্চ থেকে রোজা শুরু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সৌদিতে ২৩ মার্চ থেকে রোজা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

সৌদি আরবে পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।
মঙ্গলবার (২১ মার্চ) সৌদির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের কোথাও পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষ দিন। আর রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ।

মুসলিমরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিন হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আরবি ক্যালেন্ডারের নবম এই রমজান মাস শুরু হয়।

জানা গেছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেবে।
ইসলামে প্রত্যেক সুস্থ ও সবল মুসলিমের জন্য রোজা পালন ফরজ। মুসলিমরা রমজান মাসকে আত্মিক পরিশুদ্ধির অংশ হিসেবে বিবেচনা করে। পবিত্র এই মাসেই কোরআন নাজিল হওয়া শুরু হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team