1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর ওই মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে জানায় শিশুটি।

এ ঘটনার পর গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে শিক্ষককে মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team