1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোর সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোর সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম : সিরাজগঞ্জে রায়গঞ্জে কালিকাপুরে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০) ও ভ্যানযাত্রী মোড়দিয়া গ্রামের ময়দান আলীর মেয়ে শান্তনা খাতুন (১৮)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার ভোরে ভ্যানে করে স্পিনিং মিলে যাচ্ছিলেন ২ নারী শ্রমিক। কালিকাপুর এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি মাক্রোবাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।
স্থানীয়রা ভ্যানে থাকা ২ নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শান্তনা খাতুন মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জানতে পেরেছি ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছে।

জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team