1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে ট্রেনে দুই পা কাটা পড়ল ঢাবি ছাত্রের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রেনে দুই পা কাটা পড়ল ঢাবি ছাত্রের

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম শান্ত (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের দুই পা কাটা গেছে। সোমবার সকালে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সোমবার সকালে শান্ত নামের এক ছাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার জন্য কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে দাঁড়িয়েছিল। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসের চলন্ত ট্রেনটিতে ওঠার সময় তিনি পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা দ্বিখন্ডিত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, আহত ছাত্রের দুই পায়ের অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team